More

    “সিদ্ধান্ত যাই হোক, শেষ কথা বলবে জনগণ” — হাসান মামুন

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালীর দশমিনা উপজেলার দশমুনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বুধবার বিকাল সাড়ে চারটায় আরজবেগী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিশাল জনসভা। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন।

    সভাটি যৌথভাবে সভাপতিত্ব করেন আরজবেগী ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. খোরশেদ আলম ও জহিরুল ইসলাম। মো. ফখরুজ্জামান বাদল ও জহিরুল ইসলাম প্যাদার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. খোরশেদ আলম, গলাচিপা উপজেলা বিএনপির সহসভাপতি হাবিবুর রহমান হিরু এবং বিশেষ বক্তা ফখরুজ্জামান বাদল। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম শানু।

    প্রধান অতিথির বক্তব্যে হাসান মামুন বলেন, “আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। গত ১৭ বছরে আমরা কারাবরণ করেছি, রক্ত দিয়েছি। তবুও মাথা নত করিনি—ভবিষ্যতেও করব না। পটুয়াখালী-৩ আসনে এই ত্যাগেরই ফল ইনশাআল্লাহ আমরা পাব। এই আসনে জাতীয়তাবাদী দলেরই এমপি থাকবে।” তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বলে বিএনপির জনসভায় আওয়ামী লীগের লোকজন আসে। আমি বলব—সকল দলের মানুষ আসুন। যারা কোনো অত্যাচার-নির্যাতনে জড়িত নন, যাদের নামে মামলা নেই—তারা যদি আজকের এই জনসভায় অংশ নেন, আমরা তা ধন্য মনে করব।

    জনগণের সভায় জনগণের কথাই মুখ্য, রাজনৈতিক পরিচয় বাধা নয়।” মাঠের বাস্তবতার কথা তুলে ধরে তিনি দাবি করেন, “বিএনপি এখানে সুসংগঠিত ও শক্ত অবস্থানে রয়েছে। জনগণের প্রত্যাশা স্পষ্ট—দলের দুঃসময়ের সাথী, মাঠের লড়াকু নেতাকেই মনোনয়ন দিতে হবে। সিদ্ধান্ত যাই হোক, শেষ কথা বলবে জনগণ।” সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা আপনাদের নিরাপত্তা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবো। মুসলিম ও সনাতন উভয় সম্প্রদায়ের জন্যই সমান উন্নয়ন নিশ্চিত করবো।”

    স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, “বিএনপি ক্ষমতায় এলে দশমিনার চরাঞ্চলে প্রশাসনিক উন্নয়ন, বেরিবাঁধ, সীমানা বিরোধসহ সব ধরনের সমস্যা সমাধান করা হবে, ইনশাআল্লাহ।” জনসভায় দশমিনা উপজেলা বিএনপি, সদর ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ হাজার হাজার উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Wildies Support Bot contre Agent Humain

    Sommaire1. Premiers Pas : Comment Accéder au Support Wildies2. Le Bot de Support : Avantages et Limites3. L'Agent Humain...