More

    “পটুয়াখালী-৩ এ ত্যাগের রাজনীতির জয় নিশ্চিত – গণতন্ত্রে ত্যাগ ব্যর্থ হবে না”— হাসান মামুন

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মনোনয়নপ্রত্যাশী হাসান মামুন বলেছেন, “আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। গত ১৭ বছরে কারাবরণ করেছি, রক্ত দিয়েছি। তবুও মাথা নত করিনি—ভবিষ্যতেও করব না। এই ত্যাগেরই ফল ইনশাল্লাহ আমরা পাব। এই আসনে জাতীয়তাবাদী দলেরই এমপি থাকবে।”

    বৃহস্পতিবার বিকাল ৪টায় গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের খারিজ্জমা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত বিএনপি’র জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

    হাসান মামুন আরও বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বলে বিএনপির জনসভায় আওয়ামী লীগের লোকজন আসে। আমি বলব—সকল দলের মানুষ আসুন। যারা কোনো অত্যাচার-নির্যাতনে জড়িত নন, যাদের নামে মামলা নেই—তারা যদি আজকের এই জনসভায় অংশ নেন, আমরা তা ধন্য মনে করব। জনগণের সভায় জনগণের কথাই মুখ্য, রাজনৈতিক পরিচয় বাঁধা নয়।” মাঠের বাস্তবতার কথা তুলে ধরে তিনি দাবি করেন, “বিএনপি এখানে সুসংগঠিত ও শক্ত অবস্থানে রয়েছে। জনগণের প্রত্যাশা স্পষ্ট—দলের দুঃসময়ের সাথী, মাঠের লড়াকু নেতাকেই মনোনয়ন দিতে হবে।

    সিদ্ধান্ত যাই হোক, শেষ কথা বলবে জনগণ।” সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন,“আমরা আপনাদের নিরাপত্তা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকবো। মুসলিম ও সনাতন উভয় সম্প্রদায়ের জন্যই সমান উন্নয়ন নিশ্চিত করবো।” স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন, “বিএনপি ক্ষমতায় এলে গলাচিপা-দশমিনার প্রশাসনিক উন্নয়ন, বেরিবাঁধ, সীমানা বিরোধসহ সব ধরনের সমস্যা সমাধান করা হবে, ইনশাল্লাহ।” সভায় সভাপতিত্ব করেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোফাজ্জেল হোসেন মোল্লা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাইসুল ইসলাম জাহিদ।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার হাওলাদার প্রমুখ।

    অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—পৌর বিএনপি সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা, অ্যাডভোকেট হাবিবুর রহমান হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, মিয়া মো. মাসুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, মো. মাসুদ রানা, মো. শহিদুল ইসলাম তালুকদার, দপ্তর সম্পাদক প্রভাষক ফজলুর রহমান, সাবেক ছাত্রনেতা শাহাদাত হোসেন বুলবুল, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মো. আলী জিন্নাহ প্রমুখ। এছাড়াও জনসভায় উপজেলা, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Online ports are perfect fun playing, and some users delight in all of them simply for entertainment

    For folks who see our needed casinos on the internet right now, you might be to play free harbors...