More

    এনজিও ঋণে জর্জরিত হয়ে দুমকীতে ব্যবসায়ীর আত্মহত্যা

    অবশ্যই পরুন

    ওবায়দুর রহমান অভি , পটুয়াখালী প্রতিনিধি: এনজিও ঋণের জর্জরিত হয়ে দুমকীর পীরতলা বাজারের ব্যবসায়ী ইলিয়াস খান(৪৫)নিজ বাসায় গলায় ওড়না প্যাঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন।
    শনিবার বিকাল ৪টায় দুমকীর ঝাটারা গ্রামের খান বাড়িতে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

    সূত্র জানায় দুমকীর পিরতলা বাজারে জিহাদ স্টোর নামে স্বামী/ স্ত্রী একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল। প্রতিদিনের ন্যায় স্ত্রী তাসলিমা দোকানে আসলে স্বামী ইলিয়াস দুপুরের খাবার খেতে বাড়িতে যায়। খাবার খেয়ে রুমের দরজা আটকিয়ে গলায় ওড়না প্যাঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। পরে পার্শ্ববর্তী লোকজন দেখে পুলিশকে খবর দিলে দুমকী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

    স্ত্রী তাসলিমা বেগম বলেন, কমপক্ষে ১৫ থেকে ২০ টা এনজিওর কিস্তি ছিল, সপ্তাহে শুক্রবার ব্যতীত প্রতিদিন দুই-তিনটা এনজিওর কিস্তি নিয়ে দুশ্চিন্তায় ভুগছিল। এবং মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল। এছাড়া অন্য কোন কারণ দেখছিনা।

    দুমকী থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত মো: রফিকুল ইসলাম বলেন খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।#

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Código de Bonificación de Legiano Casino: Dónde Encontrarlo y Cómo Usarlo

    Índice¿Qué es un Código de Bono de Legiano casino?Dónde Encontrar los Códigos Promocionales VálidosGuía Paso a Paso para Canjear...