More

    বরিশালে ২৭ মন জাটকা জব্দ

    অবশ্যই পরুন

    বরিশালের বাবুগঞ্জের ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ২৭ মন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দিবাগত ভোররাত সাড়ে ৩টায় মহাসড়কের রামপট্টি বাজার এলাকা থেকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও মৎস্য অফিসের যৌথ অভিযানে এ জাটকা উদ্ধার করা হয়।

    জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই বরিশাল কার্যালয়ের সদস্যরা ভোলা থেকে ঢাকাগামী একটি ট্রাক আটকে তল্লাশি চালায়। এ সময় ট্রাকের ককশিট বক্সে করে রাখা ১ হাজার ৫০ কেজি জাটকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ টাকা।

    বাবুগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন জানান, কর্কশিটের বক্সে করে ভোলা থেকে ঢাকা পাচার হচ্ছিল জাটকা ইলিশ। যাতে প্রায় হাজার কেজি জাটকা ইলিশ ছিল।

    এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ জানান, রাতে জাটকাগুলো জব্দ করা হয়েছে। পরবর্তীতে সেগুলো ৩৫ এতিমখানা ও শতাধিক মানুষের মাঝে বিতরণ করা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...