More

    গলাচিপায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও শহিদ শাহজাহান খানের স্মরণে দোয়া-মিলাদ

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও পটুয়াখালী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহিদ আলহাজ্ব মো. শাহজাহান খান এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ৩০ নভেম্বর (রবিবার) বিকাল ৪টায় গলাচিপা উপজেলা বিএনপি’র সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গলাচিপা হাইস্কুল খেলার মাঠে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

    গলাচিপা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব মিয়া এর সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সোবহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ও গলাচিপা উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি শহীদ আলহাজ্ব মো. শাহজাহান খানের সহধর্মিণী আনোয়ারা শাহজাহান।

    প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, চিকনিকান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং শহীদ শাহজাহান খানের পুত্র আলহাজ্ব মো. শিপলু খান। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—ঢাকা কেন্দ্রীয় ছাত্রদল সংসদের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, গলাচিপা পৌর বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম খান,

    পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান নেছার, গলাচিপা উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রেনু আক্তার, গলাচিপা পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর মো. সোহাগ মিয়া, সাবেক পৌর কাউন্সিলর মো. সাহেব আলী মাতুব্বর, উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক মো. শাহাবুদ্দিন সিকদার প্রমুখ।

    অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং শহীদ আলহাজ্ব মো. শাহজাহান খানের রুহের মাগফেরাত কামনায় পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া অনুষ্ঠিত হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Robocat καζίνο Sticky vs Non-Sticky Μπόνους Καλωσορίσματος

    ΠεριεχόμεναΤι Είναι Sticky και Non-Sticky Bonus;Σύγκριση: Sticky vs Non-Sticky στο Robocat casinoΠώς να Επιλέξετε το Σωστό Bonus για ΕσάςΚοινά...