More

    পটুয়াখালীতে ট্রলার মাঝি শহিদুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলার মাঝি শহিদুল ইসলাম হত্যা মামলার পলাতক আসামি সোহেল ফকিরকে গ্রেফতার করেছে র‌্যাব।

    বুধবার (৩ ডিসেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল উপজেলার লতাচাপলী ইউনিয়নের পশ্চিম খাজুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

    গ্রেফতার সোহেল ফকির (৩৪) পশ্চিম খাজুরা এলাকার মৃত আমজেদ আলী ফকিরের ছেলে। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

    জানা গেছে, নিহত শহিদুল ইসলাম পেশায় ট্রলারের মাঝি ছিলেন। গত ২৬ জুন খাজুরা আবাসনে নিজ ঘরের সামনে কাজ করার সময় শহিদুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায় সোহেল ফকির ও তার সহযোগীরা। তাকে কুয়াকাটা ২০ শয্যার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    ঘটনার পর নিহতের ছোট ভাই রাসেল হাওলাদার বাদী হয়ে মহিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই প্রধান আসামি সোহেল ফকির পলাতক ছিলেন।

    র‌্যাব জানায়, গ্রেফতারের পর সোহেল ফকিরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    বিষয়টি নিশ্চিত করে মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, ‘শহিদুল হত্যা মামলার প্রধান আসামি সোহেল ফকিরকে গ্রেফতার করে র‌্যাব আমাদের কাছে হস্তান্তর করেছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Online ports are perfect fun playing, and some users delight in all of them simply for entertainment

    For folks who see our needed casinos on the internet right now, you might be to play free harbors...