More

    স্ত্রীকে নিয়ে কুয়াকাটা থেকে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

    অবশ্যই পরুন

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর মহাসড়কে ট্রাকচাপায় নবীন হালদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত নবীন হালদার উজিরপুর থানার বাসিন্দা এবং নিগাম হালদারের ছেলে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নবীন হালদার স্ত্রীকে নিয়ে কুয়াকাটা থেকে মোটরসাইকেলযোগে উজিরপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। আউলিয়াপুর সড়কে পৌঁছালে বরিশাল থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সোজাসুজি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

    ধাক্কার পর নবীন সড়কে পড়ে গেলে ট্রাকের সামনের চাকা তার মাথার উপর উঠে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর এলাকাবাসী দ্রুত ছুটে এসে ঘাতক ট্রাকটিকে আটক করে। তবে চালক পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় নবীনের স্ত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কে সৃষ্টি হওয়া যানজট স্বাভাবিক করে এবং নিহতের লাশ থানায় নিয়ে যায়। ট্রাকচালককে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navegar por los mejores casinos online en España sin perderse en la multitud de opciones

    La variedad de opciones en los casinos online en España puede resultar abrumadora, pero conocer sus características clave ayuda a elegir con confianza y disfrutar de la experiencia que mejor se adapta a cada jugador.