More

    নাজিরপুরে দুঃস্থ ও পক্ষাঘাতগ্রস্তদের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ

    অবশ্যই পরুন

    নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে দুঃস্থ, শারীরিকভাবে অক্ষম ও পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৮ ডিসেম্বর) নাজিরপুর উপজেলা চত্বর প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ।

    তিনি অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রী এবং চলাফেরায় অক্ষম ও পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের হাতে হুইলচেয়ার তুলে দেন। এ সময় প্রায় ২৫ থেকে ৩০ জন উপকারভোগী সরাসরি সহায়তা গ্রহণ করেন।

    উপজেলা প্রশাসন জানায়, সমাজের নিম্ন আয়ের মানুষের জীবন-মান উন্নয়ন ও দৈনন্দিন কষ্ট লাঘবের লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে হুইলচেয়ার প্রদানকে তারা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে।

    মানবিক এ সহায়তা পেয়ে সুবিধাভোগীরা উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Nel fiera italico rso gratifica senza base certamente utilizzabili escludendo accertamento del atto sono abbastanza rari

    Single poi aver terminato attuale varco, le eventuali vincite possono farsi con gratifica competente ovvero durante saldo prelevabile, per...