More

    নাজিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত: অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে বিশেষ মহড়া

    অবশ্যই পরুন

    নাজিরপুর প্রতিনিধি: ‘দুর্যোগের প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে আলোচনা সভা ও অগ্নিকাণ্ড বিষয়ক বিশেষ সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

    নাজিরপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, ভৌগোলিক কারণে বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ হলেও সঠিক প্রস্তুতি ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। বিশেষ করে উপকূলীয় জেলা পিরোজপুরের জন্য দুর্যোগের আগাম বার্তা এবং স্থানীয় পর্যায়ে প্রস্তুতির গুরুত্ব অপরিসীম।

    আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় একটি বিশেষ অগ্নিকাণ্ড সচেতনতা মহড়া প্রদর্শিত হয়। মহড়ায় অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত না হয়ে কীভাবে ঘরবাড়ি বা গ্যাস সিলিন্ডারের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়, তার কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়। উপস্থিত সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা অত্যন্ত আগ্রহের সাথে এই জীবনমুখী শিক্ষা গ্রহণ করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত জনতাকে অগ্নিনির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার সম্পর্কেও ধারণা দেন।

    অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিসের সদস্য, স্বেচ্ছাসেবক, গণমাধ্যমকর্মীসহ অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলেই এই ধরনের মহড়াকে জীবন রক্ষাকারী উদ্যোগ হিসেবে সাধুবাদ জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    The fresh Win Region customer service has an enthusiastic FAQ point you to definitely covers additional topics and you can talks about most of...

    Participants can receive their added bonus SCs the real deal honours using ACH and lender transfer for cash redemptions,...