More

    পটুয়াখালীতে খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান মঞ্চে দুর্বৃত্তদের আগুন

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর বাউফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলের সভামঞ্চে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে বাউফল পাবলিক মাঠে স্থাপিত মঞ্চে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সেখানে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল ও বিএনপির মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদারের জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

    তিনি পটুয়াখালী-২ (বাউফল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী। দলীয় সূত্র জানায়, গত ৪ ডিসেম্বর বিএনপি ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে। এর মধ্যে পটুয়াখালী-২ (বাউফল) আসনে দলীয় প্রার্থী হিসেবে শহীদুল আলম তালুকদারের নাম ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার তিনি ঢাকায় থেকে বাউফলে পৌঁছাবেন এবং দুপুরে দোয়া-মোনাজাত ও জনসভা মঞ্চে ভাষণ দেবেন।

    সেই দোয়া মোনাজাত ও জনসভাকে কেন্দ্র করেই পাবলিক মাঠে মঞ্চ নির্মাণ করা হয়েছিল। রাতে দুর্বৃত্তরা মঞ্চে আগুন ধরিয়ে দেয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার বলেন, শহিদুল আলম বাউফলের জনপ্রিয় নেতা। তার জনপ্রিয়তার কারণেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। কিছু ব্যক্তি বিভেদ সৃষ্টি করে দলের ক্ষতি করছে।

    মঞ্চে আগুন লাগিয়ে সাবেক এমপির জনপ্রিয়তা কমানো যাবে না। জনগণ আমাদের সঙ্গেই আছে। বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, রাতের অন্ধকারে অজ্ঞাত দুর্বৃত্তরা মঞ্চে আগুন দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সতর্ক অবস্থায় রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Online ports are perfect fun playing, and some users delight in all of them simply for entertainment

    For folks who see our needed casinos on the internet right now, you might be to play free harbors...