More

    আন্তর্জাতিক মানবাধিকার দিবসে- কৃষিনীতি বাস্তবায়নের দাবিতে কলাপাড়ায় নারী কৃষকদের মানববন্ধন ও সংবাদ সম্মেলন

    অবশ্যই পরুন

    আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে” ২০১৮ কৃষিনীতি বাস্তবায়ন, কৃষিতে নারীর অধিকার ও বাস্তবতা এবং নারী কৃষকদের দাবী” নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় নারী কৃষকরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে।
    বুধবার সকাল ১১ টায় নারী কৃষকদল চম্পাপুর ও ডালবুগঞ্জ ইউনিয়নের আয়োজনে আভাস ও একশনএইড বাংলাদেশের সহযোগীতায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন শেষে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    “নারী কৃষকের অধিকার ও মানবাধিকার” সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারী কৃষক চন্দ্রিকা রায় তমা ও মাসুমা।

    আলোচনা করেন সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু, মিলন কর্মকার রাজু।
    উপস্থিত ছিলেন আভাস সিএএসআর প্রজেক্ট প্রকল্প কর্মকর্তা রুবি আক্তার, প্রকল্প সমন্বয়কারী তরিকুল ইসলাম, স্পন্সর কর্মকর্তা শরীফ মো. কবির, আনোয়ার হোসেন।

    সংবাদ সম্মেলন ও মানববন্ধনে নারী কৃষকরা দাবি করেন, কৃষি কাজে নারীদের স্বীকৃতি, নারীদের জন্য গ্রামীণ এলাকার যোগাযোগ ব্যবস্থা ও হাট বাজার ব্যবস্থার উন্নয়ন, সরকার কতৃক কৃষি মূল্য নির্ধারণ, সরাসরি কৃষকদের কাছ থেকে কৃষি পণ্য ক্রয়, নারী কৃষকদের প্রশিক্ষণ, নারী কৃষকদের সরকারের কৃষক তালিকাভূক্ত এবং নারী কৃষকদের সরকারি সকল প্রণোদনা দেয়ার দাবি করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Des experimente ne fortification contentent pas du tout en tenant feuilleter leurs salle de jeu egalement leurs curistes allumes

    Vous souhaitez simplement les meilleurs liberalite de appreciee ? 777avis est mon comparateur en tenant casinos un tantinet fetiche...