More

    আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে বাবুগঞ্জে ঝাড়ু মিছিল

    অবশ্যই পরুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৩ আসনের প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জের এলাকাবাসী। বুধবার (১০ ডিসেম্বর ) বিকাল ৪ টায় মীরগঞ্জ বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি রহমতপুর-মীরগঞ্জ সড়ক প্রদক্ষিণ করে ফেরিঘাটে এসে শেষ হয়।

    পরে সেখানে একটি প্রতিবাদ সভায় মিলিত হয়। এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভে অংশ নেওয়া শতাধিক নারী-পুরুষ ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার ও তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বিক্ষোভকারীরা বলেন, বাবুগঞ্জের সাধারণ মানুষকে চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে উপস্থাপনের অপচেষ্টা জনগণের সম্মানহানির শামিল।

    ফুয়াদের এই অমূলক, অপপ্রচারমূলক বক্তব্যের দৃষ্টান্তমূলক শাস্তি ও এলাকার মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলন করা হবে।এসময় নাজমা বেগম, খাদিজা বেগম,সুখি বেগম,মিনারা বেগমসহ মীরগঞ্জ ও বাবুগঞ্জ এলাকার নারী-পুরুষ অংশ নেন। আর আগে ৭ ডিসেম্বর বাবুগঞ্জের আড়িয়াল খাঁ নদের উপরে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সাংবাদিকদের সঙ্গে সেতুর বিষয়ে স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল বক্তব্য দেন ।

    পরে সেখানে স্থানীয় ও বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে ব্যারিস্টার ফুয়াদকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে ধাওয়া দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন। প্রসঙ্গত, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী হয়েছেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি ইতিপূর্বে নিজ নির্বাচনী এলাকায় যে কোনো উন্নয়ন কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রাখছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    A newcomer’s glance at online casino navigation that keeps things surprisingly simple

    Navigating an online casino can feel daunting at first, yet many platforms offer straightforward layouts that ease newcomers into the experience without overwhelming complexity.