More

    কুয়াকাটায় হোটেল থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

    অবশ্যই পরুন

    কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার নামে এক নারীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে আবাসিক হোটেল আলীশান এর ১০৫ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হোটেলের রেজিস্টার অনুযায়ী মৃত ফাহিমা কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের বাসিন্দা।

    পুলিশ ও হোটেল কর্মচারীরা জানান, গত ২ ডিসেম্বর আরিফ হোসেন নামের এক যুবক ও ফাহিমা আক্তার ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটা এসে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই হোটেলের কক্ষ ভাড়া নেন। গতকাল বুধবার বিকাল থেকে ওই কক্ষের দরজা বাহির থেকে তালাবদ্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দিলে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় ভিতর থেকে দরজার ছিটকানি লাগানে ছিলো বলে জানায় পুলিশ। ঘটনার আগে থেকেই পলাতক রয়েছে ওই নারীর স্বামী পরিচয় দেয়া আরিফ।

    মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহব্বত খান বলেন, বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Spiel und Unterhaltung in Online-Casinos

    InhaltVielfalt der SpieleSicherheit und FairnessVerantwortungsvoller Umgang Die Welt der Online-Casinos bietet eine bunte Mischung aus Spannung, Unterhaltung und der Möglichkeit,...