More

    কলাপাড়ার চম্পাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :  পটুয়াখালী—৪ (কলাপাড়া—রাঙ্গাবালী) আসনে সংসদ নির্বাচনকে সামনে রেখে কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ধানগালী মহের উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়াা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন। আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান ও প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার।

    চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাসুম বিল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্ধসঢ়;বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ—সভাপতি মোস্তাক হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার, সদস্য শামীম মৃধা, ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, সিনিয়র সহ—সভাপতি রাকিবুল ইসলাম আনোয়ার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কোয়ল মোল্লা, মহিলা দলের সভানেত্রী রাশিদা বেগম ও সাধারণ সম্পাদক খুকি বেগম।

    সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে পটুয়াখালী—৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন কে বিজয়ী করার অঙ্গীকার করেন। এ সময় ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Levante bono sin tanque con el fin de casino eres giros gratuito para slots

    La limitacion de bonos sobre recepcion elimino la principal utensilio sobre adquisicion que operadores espanoles usaban historicamente, reduciendo competitividad...