More

    পটুয়াখালী যৌনকর্মীদের কাছে বাড়ি ভাড়া দিলেন জামায়াত নেতা

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় পতিতাবৃত্তিতে লিপ্ত অভিযুক্তদের কাছে নিজ বাড়ির ঘর ভাড়া দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতা তার সাংগঠনিক পদ হারিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।  সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার পর কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

    অভিযুক্ত ওই নেতা কুয়াকাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. আ. হালিম।  জামায়াত নেতারা জানান, রোববার (২১ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর আয়োজিত বিশেষ রোকন বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা ও পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠকে পৌর এবং উপজেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    সন্ধ্যায় কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুয়াকাটা পৌর জামায়াতের আমির মো. শহীদুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, এ ঘটনায় বিশেষ রোকন বৈঠক ডাকা হয়। বৈঠকে কলাপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম, কুয়াকাটা পৌর জামায়াতে ইসলামীর আমির মো. শহিদুল ইসলাম, কুয়াকাটা পৌরসভার সাবেক আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নানসহ শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বৈঠকে উত্থাপিত অভিযোগ ও প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে মো. আ. হালিমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

    পরে তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। জামায়াত নেতারা জানান, সংগঠনের নীতিমালা ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে দল কঠোর অবস্থানে থাকবে বলেও জানান তারা। কলাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম বলেন, একটি অভিযোগের ভিত্তিতে বিশেষ রোকন বৈঠক ডেকে কুয়াকাটা পৌর ৫ নম্বর ওয়ার্ড সভাপতিকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। জামায়াতে ইসলামী করতে হলে সাংগঠনিক নিয়মকানুন ও দলীয় নীতিমালা মেনে করতে হবে।

    এ বিষয়ে অভিযুক্ত মো. আব্দুল হালিম বলেন, আমার বাসায় ৬টি ফ্যামিলি ভাড়া দেওয়া হয়েছে। তার মধ্যে একটিতে মা-মেয়ে পরিচয়ে চারজন নারী গত দুই মাস আগে বাসা ভাড়া নেন। এখন তারা কোথায় কী কাজ করেন সেটা আমার জানার বিষয় না। আমাকে কিছু না বলেই জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। আমি মনে করি, বিষয়টি নিয়ে আমার সঙ্গে কথা বলে তারপর তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা নেই। আমি এ ঘটনায় সংবাদ সম্মেলন করব।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Levante bono sin tanque con el fin de casino eres giros gratuito para slots

    La limitacion de bonos sobre recepcion elimino la principal utensilio sobre adquisicion que operadores espanoles usaban historicamente, reduciendo competitividad...