More

    কলাপাড়া-কুয়াকাটা সড়কে ঢাকাগামী বাসের ধাক্কায় মাদ্রাসার দাখিল শিক্ষার্থী নিহত

    অবশ্যই পরুন

    কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের মোস্তফাপুর অটোবীচ রাইসমিল সংলগ স্থানে ঢাকাগামী বাসের ধাক্কায় মোটরসাইকেলবাহী মাদ্রাসা শিক্ষার্থী মোঃ সাইফুল (১৭) নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আট টার দিকে দূর্ঘটনাটি ঘটে। নিহত সাইফুলের বাড়ি মজিদবাড়িয়া গ্রামে। তার বাবার নাম জাকির হোসেন। সাইফুল নাওভাঙা কামিল মাদ্রসার দাখিল শ্রেণির শিক্ষার্থী।

    জানা গেছে, নিহত সাইফুল পাখিমারা বাজারে কোচিং সেন্টারের ক্লাশ শেষ করে নিজে মোটরসাইকেল ড্রাইভ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কুয়াকাটা থেকে ঢাকাগামী একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তায় পড়ে সাইফুল গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যায়। কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘাতক বাসটি শণাক্তের চেষ্টা চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Spiel und Unterhaltung in Online-Casinos

    InhaltVielfalt der SpieleSicherheit und FairnessVerantwortungsvoller Umgang Die Welt der Online-Casinos bietet eine bunte Mischung aus Spannung, Unterhaltung und der Möglichkeit,...