More

    পটুয়াখালীতে ঘন কুয়াশা ও শীতে বিপর্যস্ত জনজীবন

    অবশ্যই পরুন

    পটুয়াখালীতে ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। কয়েক দিন ধরে জেলার ওপর দিয়ে বয়ে চলা তীব্র শীতে বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ, শ্রমজীবী ও কৃষক শ্রেণির মানুষ। পটুয়াখালী জেলার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার (আজ) সকাল ৯টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

    এ সময় কুয়াশার কারণে দৃষ্টিসীমা নেমে আসে ৫০ মিটারেরও নিচে। বাতাসে আদ্রতার পরিমাণ ছিল প্রায় ৮৯ শতাংশ। ঘন কুয়াশার কারণে বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে না, সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে অত্যন্ত ধীরগতিতে চলাচল করছে, ফলে বিভিন্ন এলাকায় সৃষ্টি হচ্ছে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। তীব্র ঠান্ডা ও কুয়াশায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, কৃষক ও খেটে খাওয়া মানুষ। কাজে বের হতে না পারায় অনেকেই আর্থিক সংকটে পড়ছেন বলে জানান স্থানীয়রা।

    এদিকে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় পটুয়াখালী সদরসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাপ বেড়েছে। হাসপাতালের শয্যা সংকটে অনেক রোগীকে মেঝে কিংবা করিডরে চিকিৎসা নিতে দেখা গেছে। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন কুয়াশা ও শীতের তীব্রতা আরও বাড়তে পারে। এ অবস্থায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার পাশাপাশি শীত থেকে সুরক্ষিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Royal Reels: Master Short, High‑Intensity Casino Sessions

    Step into the world of Royal Reels and discover how a single visit can deliver the thrill of a...