More

    পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর দুমকি-বাউফল সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন সড়কে মালামাল পরিবহনকারী ইঞ্জিনচালিত টেম্পু ট্রলি ও একটি অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন— বাউফল উপজেলার ঝিলনা এলাকার শিশু রবিউল (৬) এবং কলতা এলাকার ইব্রাহীম (৫৫)। আহতরা হলেন মো. সুমন সর্দার (২৫) ও আবদুল কাদের (৫০)। আহতদের বাড়ি বাউফল উপজেলার ঝিলনা ও কলতা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, লিংক রোড থেকে আসা দ্রুতগতির টেম্পুর সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে অটোবাইকটি উল্টে যায়।

    এতে শিশু রবিউল ঘটনাস্থলেই মারা যায় এবং অটোবাইকের ৩ যাত্রী গুরুতর আহত হন। আহতদের দ্রুত দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শিশু রবিউল ও ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন। অপর দুই আহতকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়। দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Este tipo de maquinas tragamonedas sin cargo llevan que usan cinco rodillos asi� como de mas lineas de paga

    Los simbolos son los imagenes cual se muestran referente a las rodillos sobre la tragaperras Utilizando las anos especialistas referente...