More

    পটুয়াখালী–৪ আসনে ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী ও বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

    অবশ্যই পরুন

    কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধি  : পটুয়াখালী–৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান কলাপাড়া উপজেলা রিটার্নিং অফিসার কাউছার হামিদের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

    এ সময় উপস্থিত ছিলেন ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা হেদায়েতুল্লাহ জিহাদী, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা নাঈমুল ইসলাম নাঈম, মিঠাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল, অ্যাডভোকেট নুরু হোসেনসহ দলীয় নেতাকর্মীরা। একই দিন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কলাপাড়া উপজেলা আমীর মুহাম্মদ আব্দুল কাইউমও মনোনয়নপত্র দাখিল করেন।

    এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কলাপাড়া উপজেলা নায়েবে আমীর আব্দুল খালেক ফারুকী, সহকারী সেক্রেটারি মাওলানা মুশিদুল আলম, রাঙ্গাবালী উপজেলা আমীর মাওলানা কবির হোসেন, কুয়াকাটা পৌরসভার সাবেক আমীর মাওলানা মাইনুল ইসলাম মান্নান, অ্যাডভোকেট মহিউদ্দিনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়াও পটুয়াখালী–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন-এর পক্ষে রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা রিটার্নিং অফিসার কাউছার হামিদের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

    মনোনয়ন দাখিল শেষে প্রার্থীরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং পটুয়াখালী–৪ আসনের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Neon54 Casino: Szybkie Automaty i Natychmiastowe Wygrane dla Nowoczesnego Gracza

    W świecie, gdzie czas koncentracji się skraca, a natychmiastowa satysfakcja rządzi, Neon54 Casino oferuje plac zabaw stworzony dla krótkich,...