More

    পটুয়াখালী-৩ আসনে ২ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

    অবশ্যই পরুন

    পটুয়াখালী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বৃহস্পতিবার পটুয়াখালী ডিসি অফিসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী সকল প্রার্থীর উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন।

    যাচাই-বাছাই শেষে নুরুল হক নূর, শহীদুল ইসলাম ফাহিম, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন, জামায়াতে ইসলামী থেকে মু. শাহ্ আলম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবু বক্কর সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বাবু ও এস এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়।

    জেলা রিটার্নিং অফিসার সূত্রে জানা গেছে, মিজানুর রহমান বাবু ও এস এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিলের কারণ হলো প্রয়োজনীয় ভোটারের সংখ্যা পূরণ না করা। এইভাবে পটুয়াখালী-৩ আসনে ৫ প্রার্থী নির্বাচনী মাঠে লড়বেন।#

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navegar por 1win sorprende por su sencillez incluso para los más novatos

    La simplicidad en la navegación de 1win facilita el acceso incluso para quienes recién comienzan, ofreciendo una interfaz clara que invita a explorar sin complicaciones ni distracciones.