More

    বরগুনায় বিচারকের কক্ষে ঘুষ দিতে গিয়ে পুলিশ আটক

    অবশ্যই পরুন

    বরগুনার পাথরঘাটায় বিচারকের কক্ষে ঢুকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আটক হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা শাহরিয়ার জালাল পাথরঘাটা থানার এসআই হিসাবে কর্মরত।

    এদিকে বিষয়টি সম্পর্কে বরগুনা জেলা পুলিশ সুপার কুদরত-ই খুদার অনুরোধে বিভাগীয় মামলার শর্তে পাথরঘাটা থানার ‍ওসি মংচেনলার কাছে মুচলেকার মাধ্যমে জিম্মায় দেওয়া হয়েছে। আদালতের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দুপুর ২টার সময় আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ তার খাস কামরায় অবস্থানকালীন পাথরঘাটা থানার এসআই শাহরিয়ার জালাল অনুমতি নিয়ে প্রবেশ করেন।

    সালাম বিনিময়ের পর আদালতের সি আর ৭৮০/২৩নং মামলার এটি কাগজ দেখিয়ে মামলার আসামি মো. রাজু মিয়ার জামিনের সুপারিশ করেন। এ সময় তিনি জানান, আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আসামিকে জামিন দিয়ে একটি ‘রি’ কলের ব্যবস্থা করে দেন। ম্যাজিস্ট্রেট এই বেআইনি তদবিরে বিব্রত বোধ করেন। ম্যাজিস্ট্রেটকে অবৈধভাবে প্ররোচিত করার অভিপ্রায় ঘুষ হিসেবে টাকা দিতে চান এসআই শাহারিয়ার।

    এ সময় কার্য অসদাচরণ ও ফৌজদারি অপরাধ হওয়ায় কোর্ট পুলিশের সিএসআই, জিআরও এবং আদালতের সহায়ক কর্মচারীদের উপস্থিতিতে অত্র আদালতেই ম্যাজিস্ট্রেট এসআই মো. শাহরিয়ারকে আটক করেন। তাৎক্ষণিক পাথরঘাটা থানার ওসি ও অতিরিক্ত পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল বরগুনা জেলা পুলিশ সুপারকে জানালে তিনি বিভাগীয় মামলার আশ্বাস দিলে এসআইকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

    এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মংচিনলা বলেন, এ বিষয়ে বিচারক অর্ডার শিটে যেটা ডিসাইড করবেন সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে। এর বেশি কিছু বলতে পারব না।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...