More

    মির্জাগঞ্জে বিএনপি অফিস ভাঙচুর মামলায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর মির্জাগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অভিযানে মির্জাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বর্তমান ইউপি সদস্য মো. জুয়েল হাওলাদারকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) রাত আড়াইটার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত জুয়েল হাওলাদার মির্জাগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং উত্তর পিপড়াখালী গ্রামের মৃত মোকছেদ আলী হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে তার নিজ ঘর থেকে আটক করা হয়।

    ​মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৪ সালে দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় জুয়েল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Hướng dẫn link vào mu88 đăng nhập không bị chặn và cách truy cập 2024

    Hướng dẫn đăng nhập mu88 nhanh nhất từ link vào không bị chặnTôi thử nhiều link đăng nhập mu88,...