More

    কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হত্যার প্রতিবাদে মানববন্ধন

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের বাসিন্দা মো.ফেরদৌস মুন্সী (৩৮) হত্যার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার (১৪ জানুয়ারি) শেষ বিকেলে মধুখালী হাই স্কুলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে বক্তব্য রাখেন, মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খান দুলাল, মাওলানা আব্দুল মালেক, সামসুল হক, মো. আলী হাওলাদার, রুহুল আমিন খান, ইউসুফ আলী হাওলাদার, কে এম রফিকুল ইসলাম, নিহতের ভাই তাওহীদ মুন্সী এবং বোন হাওয়া বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    বক্তারা দ্রুত হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। উল্লেখ্য, গত ৮ জানুয়ারি রাত ৯টার পর থেকে ফেরদৌস মুন্সী নিখোঁজ ছিলেন। এ ঘটনায় নিহতের বোন হাওয়া বেগম সোমবার (১২ জানুয়ারি) কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশ সন্দেহভাজন হিসেবে নিহতের আপন ভাই ফোরকান মুন্সী (৪৫) ও লালুয়ার হাসনাপাড়া গ্রামের রুবেল খান (৪১)—কে গ্রেফতার করেছে।

    মামলায় বলা হয়েছে, ৮ জানুয়ারি রাত নয় টার পর থেকে ফেরদৌস মুন্সী নিখোঁজ ছিলেন নিহত ফেরদৌস ওই গ্রামের রহমান মুন্সীর ছেলে। নিখোঁজের তিনদিন পর রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাড়ির পাশের মধুখালীর খালের পাড়ে মাটিচাপা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা প্রথমে সেখানে নতুন মাটির স্তুপ দেখতে পেয়ে সন্দেহ হলে মাটি খুঁড়ে মরদেহটি দেখতে পান এবং পরে পুলিশকে খবর দেন।

    তবে স্থানীয় দুই ব্যক্তির নাম উল্লেখ করে তাঁদের সঙ্গে নিহত ফেরদৌস মুন্সীর বিরোধ রয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে কলাপাড়া থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ফোরকান জানান, “তদর স্বার্থে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। হত্যাকান্ডের তদন্ত চলমান রয়েছে।” বিস্তারিত না জানালেও মামলায় যথেষ্ট অগ্রগতি রয়েছে বলে তিনি নিশ্চিত করেন্ধসঢ়;

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Ademas puedes utilizar la opcion de remuneracion telefon inteligente en compania de Apple Pay o elaborar una transferencia del banco

    Y los promociones adicionales solo se activan en funcion del nivel de labor sobre algun consumidor Los metodos sobre remuneracion...