More

    আ.লীগ নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকারকে বেছে নেবে: নুর

    অবশ্যই পরুন

    পটুয়াখালী-৩ আসনের (দশমিনা-গলাচিপা) আওয়ামী লীগের সাধারণ ভোটার এবং কর্মী-সমর্থকরা ও সংখ্যালঘুরা তাদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গণঅধিকার পরিষদকে বেছে নেবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

    বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরের সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিনি এ মন্তব্য করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মিলাদে প্রধান অতিথি ছিলেন নুর। নুর বলেন, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও চরমোনাইয়ের লোকজন আগামী নির্বাচনে আমাকে ভোট দেবে।

    তিনি বলেন, পটুয়াখালী-৩ আসনে জয় পরাজয়ে আওয়ামী লীগের ভোটাররা প্রধান ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সিদ্দিক আহমেদ মোল্লা ও ডা. গোলাম মোস্তফা, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেন হাওলাদার ও সাধারণ সম্পাদক মিলন মিয়া, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, গণফোরাম নেতা মাহামুদুল্লাহ মধু, কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা সজিব এবং তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মামুন।

    এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠন, গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Lemon Casino Oczekujące Wpłaty: Jak Długo To Normalne

    Spis treściTypowe czasy przetwarzania wpłat w Lemon CasinoDlaczego moja wpłata jest w stanie "oczekująca"?Kroki do wykonania, gdy wpłata się...