More

    তালতলীতে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান: ৪ আসামি গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন মামলার ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোটরযান আইনে ৮টি মামলা দায়ের, ৫টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক এবং মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

    বরগুনা জেলার পুলিশ সুপার মো: কুদরত-ই-খুদা পিপিএম-সেবা’র দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস-এর নেতৃত্বে সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টা থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত তালতলী থানার বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়।

    অভিযানে তালতলী থানা পুলিশ, ডিবি, ট্রাফিক পুলিশ, বাংলাদেশ নেভি এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমন্বিতভাবে যৌথ চেকপোস্ট পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলগুলো জব্দ করা হয়।

    এছাড়াও বিভিন্ন বাজার ও দোকানে চুরি-ডাকাতি প্রতিরোধে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয় এবং নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা স্থাপনের অনুরোধ জানানো হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

    উক্ত অভিযানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স), সহকারী পুলিশ সুপার (আমতলী সার্কেল), ইউএনও, এসি ল্যান্ড, ওসি (তালতলী), ওসি (ডিবি), নৌবাহিনী ক্যাম্পের ইনচার্জ, টিআই (আমতলী)সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...