More

     বরযাত্রী হিসেবে যাওয়ার পথে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :  পটুয়াখালীর কলাপাড়ায় ভাগনের বিয়েতে বরযাত্রী হিসেবে যাওয়ার পথে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহজালাল হাওলাদার (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে নিহত শাহজালালের পিতা হায়দার আলী(৭০)। শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের উমেদপুর কালভার্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত শাহজালাল লতাচাপলী ইউনিয়ন পরিষদে দফাদার পদে চাকুরী করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাগনের বিয়ে উপলক্ষ্যে দুপুর বারোটার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের খাজুরা গ্রাম থেকে মোটরসাইকেলযোগে বরযাত্রী হিসেবে চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন শাহজালাল ও তার পিতা হায়দার।

    এসময় উমেদপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিতা ও পুত্র গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহজালালকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হায়দার আলীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

    দুর্ঘটনার সময় অন্যান্য বরযাত্রীরা তাদের পেছনে মাইক্রোবাসে ছিলেন। কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Hướng dẫn link vào mu88 đăng nhập không bị chặn và cách truy cập 2024

    Hướng dẫn đăng nhập mu88 nhanh nhất từ link vào không bị chặnTôi thử nhiều link đăng nhập mu88,...