More

    নির্বাচন সামনে রেখে বেতাগীতে যৌথ বাহিনীর মহড়া ও টহল

    অবশ্যই পরুন

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি জাতীয় সংসদ নির্বাচন সামনেরেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে বরগুনার বেতাগীতে যৌথ বাহিনীর মহড়া টহল ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ১ ফ্রেরুয়ারি) সকাল থেকে উপজেলার সড়িষামুড়ি ইউনিয়নের মান্নানের হাঁট ও ফুল ঝুঁড়ি এলাকায় নৌবাহিনী, বিজিবি ও পুলিশ এ মহড়া ও টহল দেয়।

    বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানির্ং কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন জানান, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এই মহড়ার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থার সার্বিক প্রস্তুতি ও সক্ষমতা প্রদর্শন করা হয়। গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমপূর্ণ এলাকা ও সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে এই মহড়া ও টহল পরিচালিত হয়।

    মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। তাছাড়াও একাধিক প্রার্থীর দেয়াল ও বিভিন্ন দোকানের ভেতরে নির্বাচনে আচরণবিধি লঙ্গন করে পোষ্টার সাটানোর অভিযোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়।

    এ সময় বেতাগীর দায়িত্বে নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার মো: তাসবির হাসান সজীব, বিজিবি বেতাগী বেইজের দায়িত্বে নায়েক সুবেদার মো: সিদ্দিকুর রহমান ও পুলিশ উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...