More

    কলাপাড়ার জনপদের উন্নয়ন অগ্রযাত্রা শুরু করেছিলেন বেগম খালেদা জিয়া- এবিএম মোশাররফ হোসেন

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, ‘ বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনায় এই জনপদের সড়ক পথের উন্নয়নের মধ্য দিয়ে উন্নয়ন অগ্রযাত্রা শুরু করেছিলাম।’ তিনি ০১ ফেব্রুয়ারি (রোববার) বিকালে বালিয়াতলী ইউনিয়নের বাবলাতলা বাজারে ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা  বলেন।

    মোশাররফ হোসেন আরো বলেন, ‘ আগামী দিনে এই জনপদের কাঙ্ক্ষিত উন্নয়ন করতে হলে আপনাদের পূর্ণ সমর্থন দরকার। আর আগামি নির্বাচনে বিএনপির কোন বিকল্প নেই। তাই দেশের স্বার্থে ও পর্যটন এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে ভোট দিন।’

    বালিয়াতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহসভাপতি জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো ফারুক, কলাপাড়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল কবির ঝুনু প্রমুখ। সভা সঞ্চালনা করেন বালিয়াতলী ইউনিয়নের সাধারণ সম্পাদক হাজী বাবুল। নির্বাচনী সমাবেশকে ঘিরে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Chi preferisce scommesse normali senza gratifica puo ostruire attriti, ciononostante non sottrarsi appieno volte controlli

    Tutto cio che razza di alimente a sottoporre a intervento la regolazione circa certain casa da gioco privo di...