More

    বেতাগীতে মানববন্ধন, কর্মচারীদের দাবির প্রতি সমর্থন জানালেন ডা. সুলতান আহমদ

    অবশ্যই পরুন

    বেতাগী বরগুনা প্রতিনিধি: বরগুনা বেতাগীতে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা। মঙ্গলবার (৩ জানুয়ারী) বেলা এগারটায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বেতাগী উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদের সম্মুখে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনের এক পর্যায় এর সাথে একাত্মতা প্রকাশ করেন, বরগুনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ¦ ডা: সুলতান আহমদ।

    সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বেতাগী উপজেলা শাখার সন্বয়ক আব্দুস সোবাহানের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, মুখ্য সন্বয়ক খলিলুর রহমান, সদস্য মো: ইলিয়াছ, মো: নওশের আলী সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামোর দাবিতে আন্দোলন করে আসছেন, কিন্ত এখনো ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

    নির্বাচনের আগে পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতন কাঠামো দিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। দ্রুত সময়ের মধ্যে ৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Are Play88 one of the recommended online slots casinos for new Singapore?

    On-range gambling enterprise Acceptance Bonus & Experts Singapore. Play88 establishes in itself aside which have irresistible also provides, and...