More

    রাঙ্গাবালীতে ধানের শীষের জনসভায় ইসলামি আন্দোলন ও আওয়ামীলীগের ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

    অবশ্যই পরুন

    রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর দক্ষিণ রাঙ্গাবালী ইউনিয়ন বিএনপির ধানের শীষের পক্ষে আয়োজিত জনসভা ব্যাপক জনসমাগমে পরিণত হয়। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩টায় রাঙ্গাবালী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ জনসভায় আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রায় ৫০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন ।

     

    যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আওয়ামী লীগের উপজেলা ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক ইউনিয়ন সভাপতি মাসুম খলিফা। জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক মহিলা ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশকে ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

    জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং পটুয়াখালী-৪ (১১৪) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, রাঙ্গাবালী উপজেলায় দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চনার চিত্র স্পষ্ট। চালিতাবুনিয়া, চরমোন্তাজ, রাঙ্গাবালী সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে তিনি রাস্তা, কালভার্ট, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠান ও নদীভাঙনসহ নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন।

    তিনি আরও বলেন, রাঙ্গাবালী দেশের একমাত্র উপজেলা যেখানে এখনো পূর্ণাঙ্গ হাসপাতাল নেই, যা অত্যন্ত দুঃখজনক। এসব সমস্যা সমাধানে সংসদে শক্তিশালী প্রতিনিধিত্ব প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বিকল্প প্রার্থীদের উন্নয়ন সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন।

    এবিএম মোশাররফ হোসেন বলেন, বিএনপি ক্ষমতায় এলে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকারি ভাতা চালু করা হবে। পাশাপাশি ঘরে ঘরে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। বক্তৃতায় তিনি রাঙ্গাবালীর সম্ভাবনা কাজে লাগিয়ে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

    জনসভা শেষে যোগদানকারী নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Individual harbors Progressive clean ports Legitimate genuine-currency ports Alive traders Blackjack

    In any event, the goal of the overall game is always to wager gold coins and winnings coins- whether...