More

    কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :  পটুয়াখালীর কলাপাড়ার নাচনাপাড়া ১ নং ওয়ার্ড মদিনাবাগ এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ সরোয়ার সরদার (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার সকাল ১১ টায় মাদকবিরোধী বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

    অভিযানে উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভুমি) ইয়াসিন সাদেক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সরোয়ার এর হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    পরে তাকে আটক করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত সরোয়ার সরদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহিনুল কবীর বলেন , কলাপাড়ায় মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Daytonaspin External Mediators: When and Who

    ContentsWhen to Escalate an Issue to a MediatorOfficial Gambling Commissions and Licensing AuthoritiesRequired Documentation for Your CaseThe Step-by-Step Mediation...