More

    পটুয়াখালী গলাচিপায় যৌথ অভিযানে দেশি অস্ত্র ও মাদকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

    অবশ্যই পরুন

    গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পুলিশের যৌথ অভিযানে লক্ষণ দেবনাথ ও নিরাময় হাওলাদার নামে দুই মাদক ব্যবসায়ীকে দেশি অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের সাগরদি রোডের ওয়াপদা বেড়িবাঁধ সংলগ্ন তাদের নিজ বাসা থেকে অভিযান চালানো হয়।

    থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, অভিযানে ৪৮ পিচ ইয়াবা, মাদক বিক্রির ২৩,৩০০ টাকা নগদ, মাদক বিক্রিতে ব্যবহৃত মোবাইল এবং দেশি তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে চাপাতি ২টি, বাংলা দা ২টি, আসুয়া ২টি, কুড়াল ১টি এবং লোহার পাত ১টি।

    তিনি আরও জানান, আসামি লক্ষণ দেবনাথ এই এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে গলাচিপা থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতার দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stimulent din bun venit Vezi bonusurile la inregistrare si ofertele

    Conditiile de rulaj cu stimulent fara depunere inseamna suma sumei pe ce ar trebui sa o pariezi inainte din...