More

    নষ্ট ও অবহেলার রাজনীতিতে আর থাকতে চাই না : ব্যারিস্টার ফুয়াদ

    অবশ্যই পরুন

    বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, নষ্ট ও অবহেলার রাজনীতিতে আর থাকতে চাই না। বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর, ইদেলকাঠি ও রাকুদিয়া নতুনহাট এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন ফুয়াদ।

    তিনি আরও জানান, পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠার জন্য ঈগল প্রতীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়া অত্যন্ত জরুরি। এতে জনগণের সরকার গঠিত হবে এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। অন্যথায় দেশে আবারও ফ্যাসিস্ট সরকারের উত্থান ঘটবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

    পথসভায় তিনি বলেন, দীর্ঘ ৫৫ বছর ধরে বরিশাল-৩ আসনটি অবহেলিত। সব সম্ভাবনা থাকা সত্ত্বেও সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে বাবুগঞ্জসহ এই এলাকার মানুষ বৈষম্যের শিকার হয়েছে। পুরনো ধারার রাজনীতি আর চলতে দেওয়া যায় না। ফুয়াদ আরও জানান, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এবি পার্টির প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছেন।

    এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মাঝি, রুহুল আমিন খায়ের, জেলা এবি পার্টির সদস্যসচিব জিএম রাব্বি এবং সাইফুল ইসলামসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Banker provide: Also provides you to definitely:step one minus a commission, because of a somewhat highest energetic options

    While i mode the game of Baccarat, I love to just remember that , it�s a classic gambling enterprise...