More

    অটোরিকশার ধাক্কায় আমতলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নিহত

    অবশ্যই পরুন

    বরগুনার আমতলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আশশাকুর ফিরোজ (৫৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

    গতকাল বুধবার রাতে পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকায় সড়ক পারাপারের সময় একটি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়ে তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    নিহত আশশাকুর ফিরোজ আমতলী সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় আশশাকুর ফিরোজ আমতলীর বাসা থেকে হোমিওপ্যাথিক ওষুধ আনতে পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকায় যান। ওষুধ নিয়ে রাত সোয়া ৯টার দিকে আমতলীতে ফেরার সময় সড়ক পার হচ্ছিলেন।

    এ সময় পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা তাঁকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সোয়া ১০টার দিকে তিনি মারা যান।

    নিহত ফিরোজের স্ত্রী মোসা. রাজিয়া আক্তার বলেন, ‘বুধবার সন্ধ্যার পর ওষুধ আনতে পটুয়াখালী যান। পরে রাত সাড়ে ১০টার দিকে জানতে পারি, তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।’ আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. জামাল হোসেন বলেন, তাঁর মৃত্যুতে কলেজের অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি একজন দক্ষ ও জনপ্রিয় শিক্ষক ছিলেন। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, আহত অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়।

    যথাযথ চিকিৎসা দেওয়া হলেও তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিক সূত্র জানায়, আজ বৃহস্পতিবার সকাল ১০টায় আমতলী সরকারি কলেজমাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

    পরে বিকেলে আয়লা পাতাকাটা ইউনিয়নের জঙ্গলিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    There is a massive amount of respected banking possibilities at this real cash internet casino

    Furthermore, https://mgmgrandcasino.uk.net/ users will have entry to many reload incentives and you can an incredible VIP program which provides...