More

    এমপি-মন্ত্রী হওয়ার জন্য নয়, দেশ ও ইসলামের কল্যাণে রাজনীতি করি — চরমোনাই পীর

    অবশ্যই পরুন

    আরিফ তৌহীদ পাথরঘাটা প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, তাঁদের রাজনীতি ক্ষমতা বা পদ-পদবীর জন্য নয়; বরং দেশ, ইসলাম ও মানুষের কল্যাণ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। শুক্রবার বিকেলে বরগুনার পাথরঘাটা কেএম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “আমরা এমপি বা মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি না। আল্লাহর সন্তুষ্টি অর্জন, দেশপ্রেম ও মানুষের সেবাই আমাদের রাজনীতির ভিত্তি।

    ক্ষমতার লোভে রাজনীতি করলে নীতি-আদর্শ বিসর্জন দিতে হয়। দেশে ন্যায়বিচার, নৈতিকতা ও সুশাসন প্রতিষ্ঠা করতে হলে আদর্শভিত্তিক রাজনীতি প্রয়োজন।” স্বাধীনতার পর গত ৫৪ বছরে দেশের শাসনব্যবস্থা নিয়ে সমালোচনা করে রেজাউল করীম বলেন, “যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, তাঁদের আমলেই বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, যার পরিণতিতে বিদেশে গড়ে উঠেছে কুখ্যাত ‘বেগমপাড়া’।” তিনি আরও বলেন, “জোট থেকে বেরিয়ে আসার পর অনেকেই ভেবেছিল ইসলামী আন্দোলন দুর্বল হয়ে পড়বে।

    কিন্তু বাস্তবে আমরা এখন আরও সুসংগঠিত ও শক্তিশালী। সাধারণ মানুষ হাতপাখা প্রতীকে ভোট দিতে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।” আগামী ১২ ফেব্রুয়ারি হাতপাখা প্রতীকের বিজয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সভায় বরগুনা-২ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী মিজানুল রহমান কাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের বরগুনা জেলা সভাপতি ও বরগুনা-১ আসনের প্রার্থী মাওলানা অলিউল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরিয়াতুল্লাহ্, ভাওয়ালকারের পীর আবদুল কাদের, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর সাকুর এবং ইসলামী আলোচক মুফতি হাবিবুর রহমান মেজবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Algunos bonos falto deposito se activan que usan cualquier codigo especial que nuestro casino entrega al atleta

    El recursos extremo cual es posible ganar de giros sin cargo es de 100 � No obstante las bonos sin...