More

    ​মির্জাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ জাকির ফরাজী গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ মো. জাকির ফরাজী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি) ভোর রাত ৩টা পঁয়তাল্লিশ মিনিটে তাঁর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও মির্জাগঞ্জ থানা পুলিশ উত্তর সুবিদখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

    অভিযানে মৃত মোতালেব ফরাজীর ছেলে মো. জাকির ফরাজীকে তাঁর বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত জাকির ফরাজী মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজীর ছোট ভাই। এর আগে, ২০২৪ সালের ৭ নভেম্বর জাহাঙ্গীর হোসেন ফরাজীকেও একটি অত্যাধুনিক বিদেশি পিস্তলসহ তাঁর বাসভবন থেকে গ্রেপ্তার করেছিল যৌথবাহিনী।

    পুলিশ জানায়,​তল্লাশিকালে গ্রেপ্তারকৃত জাকির ফরাজীর লুঙ্গির কোচর হতে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তার শয়নকক্ষের বিছানার তোশকের নিচ থেকে ইয়াবা সেবনের পাইপ এবং কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করে যৌথবাহিনী। ​গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

    ​মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Report on better local casino incentives about 2015

    The champ was provided having a beneficial $eight,one hundred thousand traveling coupon to use to their Mexican travel nevertheless...