More

    কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, একজন আটক

    অবশ্যই পরুন

    কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকায় সেনাবাহিনীর অভিযানে জসিম ফকির নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি চাইনিজ চাকু, ২টি চাপাতি,

    ৩টি ছুরি ও ৩টি দা উদ্ধার করা হয়। গতকাল শনিবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। পায়রা আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলাপাড়া পৌর শহরের বাদুরতলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ৫২ এমএলআরএস ব্যাটালিয়ানের অধীন গভীর রাতে কলাপাড়া থানা পুলিশের সাথে যৌথ অভিযান পরিচালিত হয়।

    পায়রা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, অভিযানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আটককৃত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

    কলাপাড়া থানার উপ পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, দেশীয় অস্ত্রসহ আটককৃত ব্যক্তিকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    There is something for everybody users, regarding ports so you’re able to desk game, live broker headings and scratch notes

    PayPal uses the latest 128-part SSL encryption tech to be certain representative safeguards, you could make money towards Canadian...