More

    পটুয়াখালী-৪ আসনে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধীকার পরিষদের প্রার্থী

    অবশ্যই পরুন

    কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালী-৪ আসনের বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে সমর্থন জানিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গন অধীকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্যও গণঅধীকার পরিষদ মনোনীত প্রার্থী ( ট্রাক প্রতীকের) মো. রবিউল হাসান। তিনি পটুয়াখালী -৪ ( কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন।

    রোববার দুপুরে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে মাধ্য দিয়ে এ ঘোষনা দেন। এসময় মো. রবিউল হাসান বলেন, পটুয়াখালী-০৪ আসনে বিএনপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখন থেকে একটি শক্তিশালী টিম হিসেবে মাঠে থাকবে। পটুয়াখালী-০৩ আসনে বিএনপি যেমন আন্তরিকতার সাথে গণ অধিকার পরিষদকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে, ঠিক তেমনি পটুয়াখালী-০৪ আসনেও এবিএম মোশাররফ হোসেনকে বিজয় নিশ্চিত করতে মো. রবিউল হাসান তাঁর সকল সাংগঠনিক শক্তি ও সমর্থকদের নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করবেন।

    বিগত দিনের একপক্ষীয় শাসনের অবসান ঘটিয়ে একটি অংশগ্রহণমূলক ও উন্নত জনপদ গড়ার লক্ষে এই ঐক্য সময়ের দাবি। আমরা বিশ্বাস করি, পটুয়াখালী-০৪ আসনের শান্তিকামী মানুষ এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে সাধুবাদ জানাবে এবং পটুয়াখালী-০৪ ও পটুয়াখালী-০৩ আসনে আমাদের এই নতুন বন্ধুত্বের বিজয় হবে সুনিশ্চিত। এলাকার উন্নয়ন এবং মানুষের মর্যাদা রক্ষায় আমাদের এই পথচলা আগামীতেও অব্যাহত থাকবে।

    এসময় উপস্থিত ছিলেন, বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সহ- সভাপতি জাফরুজ্জামান খোকন, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক,সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী।, রবিউল আউয়াল অন্তর,সদস্য সচিব, গণঅধিকার পরিষদ, কলাপাড়া পৌর, সাবেক ছাত্রনেতা, কেন্দ্রীয় কমিটি। মো: বনি আমিন সিফাত যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কেন্দ্রীয় কমিটি।

    বনি আমিন আহ্ধসঢ়;বায়ক, কলাপাড়া পৌর গণঅধিকার পরিষদ। মো: মিজানুর রহমান খান আহ্ধসঢ়;বায়ক, ১১ নং ডালবুগঞ্জ ইউনিয়ন গণঅধিকার পরিষদ। সিদ্দিকুর রহমান আহ্ধসঢ়;বায়ক, কুয়াকাটা যুব অধিকার পরিষদ। মো: জিলান শিকদার সদস্য, গনঅধিকার পরিষদ।

    একই সময় পটুয়াখালী -৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে সমর্থন জানিয়ে তার পক্ষে নির্বাচনী মাঠে থাকার ঘোষনা দিয়েছেন পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন বাংরাদেশের সাবেক সভাপতি মুফতি মাওলানা হাবিবুর রহমান, কলাপাড়া উপজেলা সাবেক সিনিয়র সহসভাপতি মাওলানা মো: মোস্তাফিজুর রহমান, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জেড এম কাওছার, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, মুফতি ইউসুফ আশ্রাফি, মো. ইয়াকুব তাশরীফ প্রমূখ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ভোলার সাত উপজেলায় পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

    কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোলার সাত উপজেলায় পাঠানো হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালেট পেপার। রোববার...