More

    আমার এলাকায় চাঁদাবাজদের জায়গা হবেনা- নুরুল ইসলাম মনি

    অবশ্যই পরুন

    পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মনি বলেন- ‘আমার অনেক স্বপ্ন আছে। আমি এলাকার উন্নয়ন এবং জনগন নিয়ে ভাবি। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড করে দিবো। পাথরঘাটায় সমুদ্র বন্দর করবো। আপনারা অনেক কষ্টে থাকেন।’

    পাথরঘাটা উপজেলা বিএনপির উদ্যোগে রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে পাথরঘাটা কে.এম. মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিনি এ কথা বলেন। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, একটি দল ছিল যারা হিন্দু সম্প্রদায় কে পুঁজি করে রাজনীতি করেছে তারা মনে করেছে হিন্দুরা তাদের এখন আপনারা দেখেন আমাদের এই জণসভায় হিন্দু সম্প্রদায়েরাও কিন্তু আছে।

    সভায় নুরুল ইসলাম মনি বলেন- ‘আমি যদি চাঁদাবাজি করে থাকি তাহলে আপনারা আমাকে ভোট দিবেন না। যদি চাঁদাবাজি না করেই থাকি তাহলে আপনাদের প্রতি আমার দাবি আছে। আপনারা আমাকে ভোট দিবেন।’ নেতাকর্মীদের উদ্দেশ্যে নুরুল ইসলাম মনি বলেন, বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল সহ যত নেতাকর্মীরা জদি কেউ চান্দাবাজি করেন এখনি সতর্ক হন।

    যারা চাঁদাবাজি করেন তারা ১৩ ফেব্রুয়ারির পর আর এলাকায় থাকতে‌ পারবেন না। আমি হুঁশিয়ারি দিয়ে বলছি চাঁদাবাজিদের জায়গা আমার এলাকায় হবে না।’ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, সদস্য সচিব এম.কামরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হারুন অর রশিদ, সদস্য সচিব ইসমাইল হোসেন এসমে শিকদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এরফান আহমেদ সোয়েনসহ বামনা, বেতাগী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Sopra rso trasferimenti istantanei di PayPal non ci sono operazioni sopra appeso verso giorni

    Uno dei migliori motivi per preferire PayPal ad esempio maniera di rimessa nei casa da gioco online e quale...