More

    কলাপাড়ায় নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে রাজনীতিবিদদের ভূমিকাই মূখ্য শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় “ নবায়নযোগ্য জ্বালানী সম্প্রসারণে রাজনীতিবিদদের ভূমিকাই মূখ্য” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহনে মাদ্রাসা মিলনায়তনে এই বিতর্ক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা মোঃ নাছির উদ্দিন হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।

    বিশেষ অতিথি ছিলেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জি, সাবেক সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, ওয়াটার কিপার্স বাংলাদেশ কলাপাড়ার সংগঠক কামাল হাসান রনি, আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নাজমুস সাকিব, পরিবেশ সংগঠক নজরুল ইসলাম। পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসী সংগঠনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দলের বিতার্কিক হিসাবে রাইসা ইসলাম, সৈয়দা মিফতাহুল জান্নাত, লামিয়া ইসলাম।

    বিপক্ষে অংশ নেয় আবদুজ্জাহের আল নাহিয়ান, মো. হাসিব ইসলাম, মো. কায়েদ হাসান। অনুষ্ঠানে মডারেটর হিসেবে ছিলেন সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন। প্রতিযোগিতায় পক্ষদলের প্রতিযোগিরা চ্যাম্পিয়ন এবং বিপক্ষ দল রানারআপ হয়েছেন। এছাড়া শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন যৌথভাবে রাইসা ইসলাম ও আব্দুজ্জাহের আল নাহিয়ান। অনুষ্ঠানে প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ ও অতিথিবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Get coins on the internet and make use of them in your phone to have an in-the-go experience!

    The brand new technical stores or access is needed to perform associate users to transmit advertisements, or to track...