More

    বিজয় উদযাপনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান ভিপি নূরের

    অবশ্যই পরুন

    পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী ভিপি নুরুল হক নূর বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি বিজয় উদযাপনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে আহ্বান জানান।

    সোমবার (৯ ফেব্রুয়ারি) গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ভিপি নূর এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক সময় তাকে প্রশ্ন করেছিলেন, ট্রাক প্রতীক নিয়ে তিনি বিজয়ী হতে পারবেন কি না। জবাবে তিনি বলেছিলেন, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে যদি অন্য কাউকে ধানের শীষ প্রতীক না দেওয়া হয়, তাহলে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। সে সময় তারেক রহমান তার বক্তব্য শুনে সন্তোষ প্রকাশ করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

    ভিপি নূর বলেন, ভোটের দিন সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ফলাফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রস্তুত থাকতে হবে। বিজয়ের মিষ্টি খেয়ে সবাই ঘরে ফিরবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মো.গোলাম মস্তোফা, সদস্য সচিব মো. আলতাফ মাহমুদ, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, পৌর যুবদলের আহবায়ক মো. রফিকুল ইসলাম খান, সদস্য সচিব মো. সাহেব আলী মাতুব্বর, গণ অধিকার পরিষদের সভাপতি হাফিজুর রহমান, ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সদস্য সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ জাকির মুন্সী, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু নাইম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. আরিফ বিল্লাহ প্রমুখ। এছাড়া বিএনপি ও সহযোগী সংগঠন, গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....