More

    সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের অঙ্গীকার: দখলবাজি-চাঁদাবাজি বন্ধে দাড়িপাল্লার ডাক — অধ্যাপক মু. শাহ আলম

    অবশ্যই পরুন

    গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালী-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম বলেছেন, “জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে হিন্দু ভাই-বোনদের কী হবে—এই প্রশ্ন তুলে একটি মহল ভয় দেখায়। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে সবাই সমান। আমার মা-বোনেরা যেভাবে নিরাপদ ও সম্মানের সঙ্গে আছে, হিন্দু মা-বোনদের সম্মান, নিরাপত্তা ও অধিকারও আমাদের অধিকারের মতোই সমান।” তিনি বলেন, “২০২৪ সালের অভ্যুত্থানের ফলে সরকার পরিবর্তন হলেও চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদারিত্ব কমেনি। এই চাঁদাবাজি ও দখলবাজি বন্ধ করতেই জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীক।”

    সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় গলাচিপা হেলিপ্যাড মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকের পটুয়াখালী-৩ আসনের প্রার্থী হিসেবে তার নির্বাচনী প্রচারণার শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গলাচিপা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা জামায়াতের আমির এডভোকেট নাজমুল আহসান, জেলা সেক্রেটারি শহিদুল ইসলাম আল কায়সারী, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সহসভাপতি এডভোকেট আব্দুর রাজ্জাক, গলাচিপা উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা ইয়াহিয়া খান, কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. জাহিদুর রহমান এবং শহিদ পরিবারের সদস্য মিরাজ মাহমুদ প্রমুখ। অধ্যাপক শাহ আলম আরও বলেন, “জামায়াতে ইসলামী অত্যন্ত ঠান্ডা মাথায় নির্বাচন করছে। আমি নির্বাচন কমিশনার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও ওসি সাহেবকে বলবো—নিয়ম মেনে চলুন। যদি নিয়ম ভঙ্গ হয়, তাহলে নিয়ম রক্ষার জন্য যে ঝড় তুলবো, তা রুখবার মতো শক্তি কারো কাছে থাকবে না।”

    তিনি বলেন, “১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল। গলাচিপা-দশমিনা আসনে ১৯৭৩, ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালেও আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হয়েছেন। কিন্তু জামায়াতে ইসলামী নির্বাচিত হলে আমরা কারো প্রতি জুলুম করবো না। কোনো নাগরিককে দলিত বা নির্যাতিত করা হবে না।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    How it operates: Pros discover 100 percent free spins otherwise a position-certain added bonus

    Gambling enterprises may require people so that the account in advance of stating a no-put harbors incentive or withdrawing...