More

    পাথরঘাটায় কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

    অবশ্যই পরুন

    আরিফ তৌহীদ পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের কিরনপুর এলাকা থেকে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করা হয়েছে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাদের এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

    বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটে পাথরঘাটা কন্টিনজেন্টের সদস্যরা অভিযান চালিয়ে কিরনপুর এলাকা থেকে দুইজন কিশোর গ্যাং সদস্যকে আটক করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আটককৃতরা নির্বাচনকালীন সহিংসতা ও গোলযোগ সৃষ্টির সঙ্গে জড়িত ছিল।

    আটকের পর তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অপরাধ স্বীকার করে জবানবন্দী প্রদান করে। পরে তাদের পাথরঘাটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত শুনানি শেষে প্রত্যেককে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

    এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মঠবাড়িয়ায় জেলেদের মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

    মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিবন্ধিত ২০...