More

    আজ থেকে পটুয়াখালী-৪ আসনে বিএনপির কমিটমেন্ট বাস্তবায়ন শুরুর পরিকল্পনা…নব নির্বাচিত এমপি এবিএম মোশাররফ হোসেন

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: দীর্ঘ ৩০ বছর পর পটুয়াখালী-৪ (কলাপাড়া রাঙ্গাবালী) আসনে অর্ধলক্ষের বেশী ভোটের ব্যবধানে বিজয়ী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় বিএনপির সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে। কলাপাড়া ও রাঙ্গাবালীর মানুষ আমাদের উন্নয়ন পরিকল্পনার প্রতি আকৃষ্ট হয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করেছে। আমরা আজকে (শুক্রবার) থেকে নির্বাচনে যে কমিটমেন্ট গুলো করেছি সেগুলো বাস্তবায়নে কাজ শুরু করব।

    একই সাথে সবাইকে ধৈর্য ধরে বিএনপির এই কর্মপরিকল্পনা অংশ নেওয়ার আহব্বান জানান। শুক্রবার সকাল ১১ টায় কলাপাড়া উপজেলা বিএনপি কার্যালয়ে হাজার হাজার মানুষের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন। শুক্রবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ ফুল নিয়ে নবনির্বাচিত এমপি কে ফুলেল শুভেচ্ছা জানান।

    নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশারফ হোসেন আরও বলেন, তিনি কলাপাড়া ও রাঙ্গাবালী মানুষের কাছে কৃতজ্ঞ। আমাদের প্রতি আস্থা রেখে বিজয়ী করেছে। মানুষের এই আত্মাও সম্মান আগামীতে বজায় রাখা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পটুয়াখালী+৪ আসনে বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন ১ লাখ ২৩ হাজার ৩৪০ ভোট পেয়ে বিজয়ী হয়।

    তার প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশর হাত পাখা প্রতিকের প্রার্থী মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৭০ হাজার ৭৬ ভোট। তিনি ৫৩ হাজার ২৬৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়। এ আসনে তৃতীয় অবস্থানে ছিলো ১১ দলীয় জোটের ঘড়ি প্রতিকের প্রার্থী জহির উদ্দিন আহমেদ ৬ হাজার ৩১৬ ভোট পান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Rso gratifica privato di intricato casa da gioco sono assegnati generalmente che razza di free spin o che tipo di fermo bonus

    Ciononostante, esistono operatori mediante emancipazione ADM quale episodicamente introducono promo immediatamente sopra real premio, ma cio accade prevalentemente mediante...