More

    মঠবাড়িয়ায় জামানত হারালেন ৩ প্রার্থী

    অবশ্যই পরুন

    মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের নির্বাচনী ফলাফলে চমক নয়, বরং স্পষ্ট বার্তাই দিয়েছেন ভোটাররা। মোট ভোটার ছিল ২,৩৭,৭৪৪ জন। এর মধ্যে ভোট পড়েছে ১,৩৬,৯৮৭টি। নির্বাচনী আইন অনুযায়ী, প্রদত্ত মোট ভোটের এক-অষ্টমাংশ (১/৮) অর্থাৎ ১৭,১২৩ ভোটের কম পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

    এই আসনে সেই সীমা স্পর্শ করতে ব্যর্থ হয়েছেন তিন প্রার্থী। ফলে নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী তাদের জামানত বাতিল হয়েছে। যাদের জামানত বাজেয়াপ্ত: জাসদ (মোটর গাড়ি প্রতীক) প্রার্থী আঃ করিম সিকদার- প্রাপ্ত ভোট: ২১২ ফুটবল প্রতীক প্রার্থী ব্যারিস্টার তৌহিদুজ্জামান- প্রাপ্ত ভোট: ২৩১ জাতীয় পার্টি (লাঙ্গল প্রতীক) প্রার্থী মো. মাশরেকুল আজম রবি- প্রাপ্ত ভোট: ১৬৯ প্রয়োজনীয় ১৭ হাজার ১২৩ ভোটের তুলনায় তাদের প্রাপ্ত ভোট ছিল নগণ্য।

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠপর্যায়ে দুর্বল প্রচারণা, সংগঠনগত ঘাটতি ও জনসম্পৃক্ততার অভাবই এই ভরাডুবির প্রধান কারণ। স্থানীয় রাজনীতিতে এ ফলাফল নতুন সমীকরণ তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। ভোটাররা কার্যত বুঝিয়ে দিয়েছেন- জনসমর্থন ছাড়া প্রতীকের জোরে জয় সম্ভব নয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Chi preferisce scommesse normali senza gratifica puo ostruire attriti, ciononostante non sottrarsi appieno volte controlli

    Tutto cio che razza di alimente a sottoporre a intervento la regolazione circa certain casa da gioco privo di...