More

    বরগুনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    বরগুনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

    জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক সজল চন্দ্র শীল, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ, সিভিল সার্জন আবুল ফাত্তাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত বিন সাদেক এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান।

    এছাড়াও সভায় উপস্থিত ছিলেন এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

    সভায় জেলার অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা কার্যক্রম, সড়ক সংস্কার, পানি ব্যবস্থাপনা এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিভিন্ন দপ্তরের প্রধানরা তাদের কার্যক্রমের হালনাগাদ তথ্য উপস্থাপন করেন এবং সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

    সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল দপ্তরকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানো এবং জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...