More

    সুন্দরবন থেকে ট্রলারসহ তিন জেলে অপহরণ, মুক্তিপণ দাবি

    অবশ্যই পরুন

    সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের কটকা এলাকায় বেহুন্দি জাল দিয়ে মাছ শিকারের সময় ট্রলারসহ তিন জেলেকে অপহরণ করেছে জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

    অপহৃতরা হলেন, পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের রুহিতা এলাকার আব্দুল মান্নানের ছেলে রাজু, আব্দুল মালেকের ছেলে মাহবুব হোসেন ও রাজন। গোলাম মোস্তফা চৌধুরী বলেন, কয়েকদিন আগে পাথরঘাটা উপজেলার মাসুম মিয়ার নামবিহীন একটি ইঞ্জিনচালিত ছোট ট্রলার নিয়ে তিন জেলে সুন্দরবন এলাকায় মাছ শিকার করতে যায়।

    শনিবার দিবাগত রাতে সেখানে মাছ শিকারের সময় হঠাৎ জলদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনী মুক্তিপণের দাবিতে ট্রলারসহ তাদের ধরে নিয়ে যায়। পরে তারা ট্রলার মালিক মাসুম মিয়ার সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণের দাবি জানায়। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মুক্তিপণ দিতে না পারায় দফায় দফায় মারধর করা হচ্ছে বলেও তিনি জানান।

    তিনি আরও বলেন, কিছুদিন আগেও ওই জলদস্যুরা পাথরঘাটার ফোরকান মাঝি এবং সিদ্দিকসহ ৮ জন জেলেকে ধরে নিয়ে যায় এবং তারা মুক্তিপণের বিনিময়ে ফিরে আসেন। এ বিষয়ে কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তার মুঠোফোনে কল করা হলে নাম প্রকাশ না করে বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখনো আমাদের কাছে আসেনি। ভুক্তভোগীরা যদি আসতেন, তবে পুরো নাম-ঠিকানা জেনে ব্যবস্থা নেওয়া যেত।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...