More

    প্রথম রোজার দিন থেকে, কলাপাড়ায় এক টাকার ইফতার বিক্রি

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ায় হতদরিদ্র-অসচ্ছল ও পথচারীদের মাঝে এক টাকায় ইফতার বিক্রি হয়েছে। বৃহস্পতিবার প্রথম রোজার দিন বিকেলে শহীদ সুরেন্দ্র মোহন চোধুরী সড়কে ‘আমরা কলাপাড়াবাসী’ নামের সেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে এক টাকায় ইফতার বিক্রি করা হয়।

    সংগঠনের সদস্যরা নিজেদের খরচের টাকা থেকে বাঁচিয়ে সেই টাকায় দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এক টাকায় ইফতার বিক্রির উদ্যোগ নেয়। প্রথম দিনে দুই শতধিক মানুষকে মুড়ি, বুট, পিয়াজু, চপ, জিলাপীসহ সাত আইটেমের ইফতার দেয়া হয় এক টাকার বিনিময়ে।

    এক টাকায় ইফতার পেয়ে খুশি দরিদ্র পথ শিশু, যানবাহন চালক ও হতদরিদ্ররা। তারা আয়োজকদের দোয়া করেন এমন মহৎ উদ্যোগ নেয়ার জন্য।

    আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নাজমুস সাকিব বলেন, তারা সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে এ ইফতার বিক্রির উদ্যোগ নেয়া হয়। করোনার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এ সংগঠনের সদস্যরা মানুষের পাশে দাড়াচ্ছে। তাদের উদ্দেশ, সবার মতো দরিদ্র মানুষও দিনভর রোজা শেষে হাসি মুখে ইফতার করুক।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Nebst dem Spielangebot berzeugt nachfolgende Spielsaal Schenefeld unter einsatz von einem modernen & stylischen Ambiance

    Der regelmiger Ansicht uff selbige Spielsaal-Inter seite lohnt einander, daselbst hier ausnahmslos contemporaine Occasions aufgefhrt eignen. Unser ist nebensachlich...