More

    পটুয়াখালীতে আগুন কেড়ে নিল মাথা গোঁজার শেষ আশ্রয় : নিঃস্ব ভারসাম্যহীন বিধবা

    অবশ্যই পরুন

    ওবায়দুর রহমান, (পটুয়াখালী) প্রতিনিধি ঃ পটুয়াখালীর দুমকি উপজেলার বোর্ড অফিস বাজারের পুরাতন মাছ বাজার এলাকায় শেফালী বেগম(৫০) নামের এক মানসিক ভারসাম্যহীন বিধবা মহিলার ঘরে আগুন লেগে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৯ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উক্ত আগুনের সূত্রপাত ঘটে।

    বোর্ড অফিস বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামীম হাওলাদার জানান, রাতে তারাবির নামাজ চলাকালীন সময়ে হঠাৎ বাজারের পুরাতন মাছ বাজার এলাকায় মানসিক ভারসাম্যহীন বিধবা শেফালী বেগমের ঘরে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই ঘরটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

    তবে চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়রা প্রাথমিক ভাবে ধারণা করছেন। এব্যাপারে পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট লিডার সুবোধ চন্দ্র মন্ডল জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বিধবা মহিলার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    When they do not, predict verification factors after you just be sure to cash-out

    Trying outsmart the device which have numerous membership? But don't ignore the KYC (Know The Customer) step, or distributions...