More

    বাউফলে এমপির নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান

    অবশ্যই পরুন

    পটুয়াখালী-২ (বাউফল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

    ক্লিন বাউফল-গ্রিন বাউফল স্লোগানে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু হয়। এ সময় এমপি মাসুদ ঝাড়ু হাতে নিয়ে নিজেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ করেন। তার সঙ্গে যুক্ত হন জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী।

    পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, তিনি শুধু জনপ্রতিনিধি নয়, তিনি জনগণের সেবক। জনগণের সেবক হয়ে বাউফলকে একটি আধুনিক ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যত্যয় করে তিনি বলেন, ‘ক্লিন বাউফল-গ্রিন বাউফল’ তার নির্বাচনী ইশতেহারের একটি অংশ।

    পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এবং সুস্থ থাকার পূর্বশর্ত উল্লেখ করে তিনি বলেন, পুরো উপজেলাকে ক্লিন এবং গ্রিন উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। নিরাপদ ও বাসযোগ্য বাউফল গড়ে তুলতে যা যা করণীয় তাই করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...